উত্তরদিনাজপুর

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাবাসীদের পথ অবরোধ

এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বোগ্রাম এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। 

          পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌর সরকার, বাড়ি উদয়পুর এলাকায়। জানা যায়, সোমবার ভোট কেন্দ্রে গিয়ে প্রথম ভোট প্রদান করার পর এক বিশেষ রাজনৈতিক দল প্রতিনিয়ত তাকে প্রাণে মারার হুমকি দিতে শুরু করে। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমন করতে যান গৌর সরকার। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি। যার কারনে খোজা-খুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে বোগ্রাম এলাকায় স্থানীয় বাসিন্দারা তার মৃতদেহ দেখতে পান। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এলে মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসিরা। অভিযোগ, এক প্রভাবশালী রাজনৈতিক দল গৌর সরকারকে একা পেয়ে খুন করেছে। এদিন তারা মৃতদেহ রাস্তায় ফেলে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরু করেছে। যদিও এখন পর্যন্ত ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর।